ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি, আত‌ঙ্কিত স্থানীয়রা


  • আপলোড সময় : বুধবার ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। স্থানীয়রা আতঙ্কিত নদী ভাঙনে  ঘরবাড়ি কৃষিজমি হারানোর। এই পানি বাড়ার কারন টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলরে পানি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৫৩ মিটার, যা গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে এটি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টেও পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৫৩ মিটার, যেখানে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এটি এখন বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গত কয়েকদিন পানির পরিমাণ কিছুটা কমলেও বর্তমানে যমুনা পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। তবে পরিস্থিতিতে বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই। তবে যমুনার পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছর পানি ওঠানামার সময় যমুনা পাড়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়, যার ফলে ঘরবাড়ি কৃষিজমি হারানোর শঙ্কা থাকে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর