নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি ও বহুলোক আহত হয়। এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে গুরুত্বর আহত করে।
বৃহস্পতিবার
(১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে এ
ঘটনা ঘটে। ঘটনার পরপরই
আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক
করেছেন বলে জানা যায়। আহত
আইয়ুব খান সরকার (৪৮)
স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার (নরসিংদী) হিসেবে কর্মরত।
বর্তমানে
তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত
চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন
কাজের অংশ হিসেবে আলোকবালির
ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাত
সন্ত্রাসীরা আমার উপর হামলা
চালায়। তারা আমাকে বেদম
পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর,
মোবাইল ও টাকা ছিনিয়ে
নেয়। এই
হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আকাশজমিন/আরআর