ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৫


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৫:৪৬ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুরাদনগর গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জানা যায়, বহিষ্কৃত সদস্যসচিব কাইয়ুমের গ্রুপে আছেন নরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নায়েব আলী। স্থানীয়রা জানান, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর উভয়গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় বিভাজন তৈরি হয়। পরে আজ বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ বাধে।

জানা যায়, নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলোকবালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার একই কমিটির সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ান। পাশাপাশি দলীয় কর্মসূচিতেও তারা পৃথকভাবে পালন করেন। বিরোধের ধারাবাহিকতায় উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ লাভ করে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ইদন মারা যান। সংঘর্ষে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপির বহিষ্কৃত সদস্য সচিবে কাইয়ুমের নেতৃত্বে মুরাদনগর গ্রামে অস্ত্র, ভাড়াটে সন্ত্রাসী ও পতিত আওয়ামী লীগের লোকজন দিয়ে হামলা চালায়। হামলার প্রতিবাদে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলেছে।

এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব কাইয়ুম মিয়াকে কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর