ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এসিআই লবণ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর, ২০২৫ সময় : ৯:৪৭ পিএম

রূপগঞ্জ নারায়ণগঞ্জ) প্রতিনিধঃ

অব্যবস্থাপনার দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার এসিআই লবণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিটো বড়য়া রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানা থেকে জরিমানার দুই লাখ টাকা নগদ আদায় করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল আলম বলেন, এসিআই লবণের কারখানার পানি উন্নয়ন বোর্ডের জমি শীতলক্ষ্যা নদী দখল করায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। মিলে ইল্ফুয়েন্ট ট্রিটম্যান্ট প্ল্যান্ট (ইটিপি) থাকলেও নির্গত দূষিত পানি পরিশোধন না করেই সরাসরি শীতলক্ষ্যায় ফেলা হচ্ছে। মিলের লবণযুক্ত দূষিত বর্জ্য উপজেলার সড়কের পাশসহ বিভিন্ন স্থানে পিকআপে করে ফেলা হচ্ছে। তাতে সড়কের পাশের গাছপালা মরে যাচ্ছে। পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র গত ১১ বছর ধরে নবায়ন করছে না মালিকপক্ষ। 

আকাশজমিন /আরআর

 


এ সম্পর্কিত আরো খবর