শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে । শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার পৌরসভা এলাকার চকভোলাখাঁ মহল্লায় এ ঘটনা ঘটে।
রিজ্জাকুল
ইসলাম রাজু চকভোলাখাঁ এলাকার
বদর উদ্দিনের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান ছিলেন। সেইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা
জানান, রাজু তার মামাতো
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসেন।
এখবর পেয়ে শিবগঞ্জ থানার
সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান
চালিয়ে ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামী রাজুকে গ্রেপ্তার করে। তাকে হ্যান্ডকাফ
পরিয়ে থানায় নেওয়ার সময়, হঠাৎ করে
এলাকাবাসী ও স্বজনরা উত্তেজিত
হয়ে পুলিশের পথ আটকে রাজুকে
ছিনিয়ে নেয়। এ সময়
পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ঘটনার পর
থেকে রাজু পলাতক রয়েছে।
শিবগঞ্জ
থানার ওসি শাহীনুজ্জামান শাহীন
বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে
রাত সাড়ে ৮টার দিকে
এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার
চকভোলাখাঁ মহল্লায় গিয়ে রিজ্জাকুল ইসলাম
রাজুকে গ্রেপ্তার করে। পরে হাতে
হ্যান্ডকাফ পরিয়ে থানার আনার সময় গ্রামের
নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে
রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি
আরও বলেন, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য, হামলা ভাংচুরসহ রাজনৈতিক একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ রাজুকে গ্রেপ্তার ও হ্যান্ডকাফ উদ্ধারে
অভিযান শুরু করেছে পুলিশ।
তবে এখন পর্যন্ত উদ্ধার
বা আটক হয়নি।' এ
ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ
মানুষের মাঝে চাঞ্চল্য বিরাজ
করছে।
আকাশজমিন
/ আরআর