ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ৯ জেলে আটক


  • আপলোড সময় : বুধবার ০৮ অক্টোবর, ২০২৫ সময় : ৮:২২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মধ্যরাতে অভিযান পরিচালনা করে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সোয়া ১২টা থেকে রাত ২টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে ও এসআই মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় ফোর্স এবং কোস্টগার্ড এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ৬ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও আনুমানিক ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশ স্থানীয় দৌলতদিয়া খানকা শরীফের এতিমখানায় বিতরণ করা হয়।  

 

এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে নৌকা, জাল ও জেলেদের আটক করেছি।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে নদীতে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং জালগুলো আলামত হিসেবে মজুত রাখা হয়েছে। তিনি আরও বলেন,  সরকার ঘোষিত নিষিদ্ধ সময় পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর