ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা


  • আপলোড সময় : বুধবার ০৮ অক্টোবর, ২০২৫ সময় : ৮:২৬ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা।

জাতীয় কন্যা শিশু দিবসে ইউএনও মোঃ নাহিদুর রহমান শিশুদের উদ্দেশ্য বলেন,  তোমাদের প্রতিজ্ঞা হবে এটাই, তোমরা জেনো সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারো। একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো। তিনি আরো বলেন, কন্যা শিশুকে আলাদা ভাবা যাবে না। তোমরা নারী-পুরুষ সবাই সমানভাবে সকল কাজে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারো।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর