ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরতলের নিচে রেল টানেল বানাতে চান পুতিন ও ট্রাম্প


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ১১:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমুদ্রতলের নিচ দিয়ে রেল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ। প্রস্তাবিত এই ১১২ কিলোমিটার দীর্ঘ “সাইবেরিয়া-আলাস্কা সংযোগ টানেল” দুই দেশের খনিজ ও জ্বালানি খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে তিনি জানিয়েছেন।


দিমিত্রিয়েভের মতে, এই বিশাল প্রকল্পে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানি অংশ নিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ মাস্ককে ট্যাগ করে তিনি লিখেছেন, “চলুন একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলি—আমেরিকা ও আফ্রো-ইউরেশিয়াকে যুক্ত করুক ‘পুতিন-ট্রাম্প টানেল’।”


শুক্রবার হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবকে “বেশ আকর্ষণীয়” বলে মন্তব্য করেন। তবে জেলেনস্কি এতে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি এই ধারণা নিয়ে খুশি নই।”


রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ গত মাসেও জানিয়েছিলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন একত্রে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশ নিতে পারে। তাঁর ভাষায়, “আমরা যৌথভাবে আর্কটিক জ্বালানি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ খুঁজছি।”


বর্তমানে বরফ গলতে শুরু করায় আর্কটিক অঞ্চলে খনিজ আহরণ বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া ও অন্যান্য দেশ। দিমিত্রিয়েভ স্মরণ করিয়ে দেন, ঠান্ডা যুদ্ধের সময় ‘কেনেডি-ক্রুশ্চেভ ওয়ার্ল্ড পিস ব্রিজ’ নামে অনুরূপ সংযোগ সেতুর প্রস্তাব উঠেছিল। তিনি তখনকার নকশার একটি চিত্রও প্রকাশ করেছেন, যেখানে নতুন টানেলের সম্ভাব্য পথ দেখানো হয়েছে।


রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী বেরিং প্রণালির সবচেয়ে সংকীর্ণ স্থানের দূরত্ব মাত্র ৮২ কিলোমিটার। প্রণালির মাঝখানে দুটি ছোট দ্বীপ—একটি রাশিয়ার, অন্যটি যুক্তরাষ্ট্রের—যাদের দূরত্ব মাত্র চার কিলোমিটার। দিমিত্রিয়েভ বলেন, “মানব ইতিহাসে প্রথমবারের মতো মহাদেশগুলোকে সংযুক্ত করার সময় এসেছে।”


এদিকে, বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপ হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসবেন। তবে শুক্রবার রাত পর্যন্ত ইলন মাস্ক দিমিত্রিয়েভের প্রস্তাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।


সূত্র: আল জাজিরা


এ সম্পর্কিত আরো খবর