ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সরিষাবাড়ীতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হলো তারেক রহমানের সাক্ষাৎকার


  • আপলোড সময় : শনিবার ১৮ অক্টোবর, ২০২৫ সময় : ৬:৫৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলায় প্রচারিত একটি সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখানোর উদ্যোগ নিয়েছে উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর আরামনগর বাজারে উপজেলা বিএনপির পুরাতন দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে দুই পর্বের পুরো সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়।

এ সময় ভিডিওচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খাইরুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর