গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল"-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চারটি সেমিফাইনালিস্ট দল চূড়ান্ত হয়েছে।
সেমিফাইনালের চারটি দল যথাক্রমে: গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ, জহিরুল একাদশ এবং এফসি বারী ফরিদপুর। চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর টাইব্রেকারে ৪-৩ গোলে বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
নির্ধারিত সময়ের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে সমতা রয়ে যায়। টুর্নামেন্টের আয়োজন করেছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।
টুর্নামেন্টের প্রথম খেলায়:
গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী চর মাধবদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।
দ্বিতীয় খেলায় মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ রুহুল রেন্ট এ কার একাদশকে পরাজিত করে।
তৃতীয় খেলায় জহিরুল একাদশ খলিলপুর ফুটবল একাডেমীকে পরাজিত করে।
চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
২৪ অক্টোবর শুক্রবার প্রথম সেমিফাইনালে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী বনাম জহিরুল একাদশ মুখোমুখি হবে।
২৫ অক্টোবর শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ বনাম এফসি ফরিদপুর মুখোমুখি হবে।