ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে রাতে আতঙ্ক: স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা


  • আপলোড সময় : রবিবার ১৯ অক্টোবর, ২০২৫ সময় : ৮:১৫ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে তার স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতের এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী বিপস্নব কর্মকার মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আনুমানিক সোয়া নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিপস্নব কর্মকার। এ সময় একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত বের হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা দ্রম্নততার সঙ্গে তার কাছ থেকে দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেন। ঘটনাস্থল ত্যাগের আগে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে বাজারে দাউ দাউ আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা নিরাপদ স্থানে চলে যান।

আহত বিপস্নব কর্মকারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’ এর স্বত্বাধিকারী বিপস্নব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয়া একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ বের হয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে করটিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী বিপস্নব কর্মকারের উপর সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামী, স্থানীয় বিএনপি নেতা ও স্বর্ণকার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং লুট হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর