ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে একে আজাদের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন


ফরিদপুর, বিএনপি, একে আজাদ, সংবাদ সম্মেলন, বিক্ষোভ, মিথ্যা অভিযোগ, স্মারকলিপি, নেতাকর্মী, আওয়ামী লীগ, অপপ্রচার

  • আপলোড সময় : বুধবার ২২ অক্টোবর, ২০২৫ সময় : ১১:১২ এএম

মো. মাহফুজুর রহমান বিপ্লব

জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদ কর্তৃক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বক্তব্য ও অভিযোগ করার প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, গত ১৯ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে বিএনপির দলীয় নেতৃবৃন্দ পূর্বঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণ করছিলেন। ঠিক সেই সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা একে আজাদের সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত হন।

নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরাও উপস্থিত হয়ে আপত্তিকর ভাষা ও স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা প্রতিরোধ গড়ে তোলে। উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের সহায়তায় একে আজাদ ও তার সফরসঙ্গীদের নিরাপদে স্থান ত্যাগে সহযোগিতা করেন। এই সময় এক বালক হাতে থাকা গেন্ডারি দিয়ে একে আজাদের গাড়িতে আঘাত করলে আমাদের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে নিবৃত করেন এবং গাড়ি নিয়ে স্থান ত্যাগের সুযোগ করে দেন। যে বালকটি এ কাজ করেছে সে আমাদের দলের কেউ নয়।

অথচ এই ঘটনাকে কেন্দ্র করে একে আজাদ আমাকে দোষারোপ করে নিজের টিভি চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। পাশাপাশি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন— যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, রাজনীতির মাঠে এটি তার নিছক নির্বাচনী অপকৌশল। এসব মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে জনগণের মাঝে আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। এর আগেও তিনি নিজস্ব গণমাধ্যম ব্যবহার করে ও প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

গত দুই দিন ধরে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এমনই পন্থা অবলম্বন করেছিলেন। তিনি আরও জানান, আমাদের শান্তিপ্রিয় ফরিদপুরকে অশান্ত করার উদ্দেশ্যে আওয়ামী দুঃশাসনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ২০২৪-পরবর্তী বাংলাদেশেও দুঃখজনকভাবে ফরিদপুরের পুলিশ প্রশাসন আওয়ামী দোসরদের পুনর্বাসনের লক্ষ্যে সার্বিকভাবে সহযোগিতা করছে।

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি’র দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সহসভাপতি ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে আজাদসহ ফ্যাসিবাদ পুনর্বাসনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, তানভীর চৌধুরী রুবেল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দেলা, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম লিটন, এবি সিদ্দিকী মিতুল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনের পর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন। এছাড়াও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর