ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে অগ্নিকাণ্ড : নিহত ২০


মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে চলন্ত বাসে অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫ সময় : ৩:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে বাসে থাকা আরও ২১ জন যাত্রী আহত হন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে, বাকিদের পরিচয় এখনো অজানা। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকেই সময়মতো বের হতে পারেননি। কেউ কেউ জানালা ভেঙে প্রাণে বেঁচে যান, তবে বাসের দরজা আটকে যাওয়ায় অধিকাংশ যাত্রী আগুনে পুড়ে মারা যান।

স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ধারকর্মীরা জানান, পুড়ে যাওয়া মৃতদেহগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

ডিআইজি কোয়া প্রবীণ বলেন, “বাসের ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জ্বালানি ট্যাঙ্ক অক্ষত থাকলেও যানটিতে পর্যাপ্ত অগ্নিনিরোধক ব্যবস্থা ছিল না, যা প্রাণহানির অন্যতম কারণ।” পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায় এবং তার সন্ধানে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে তিনি সরকারি সফরে দুবাইয়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

এক সামাজিক মাধ্যম পোস্টে মুখ্যমন্ত্রী নায়ডু লিখেন, “কুর্নুলে বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর