ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

সিরাজগঞ্জে কোচের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ১


সিরাজগঞ্জে কোচের ধাক্কায় হাঁস-মুরগি বহনকারী পিকআপ উল্টে নিহত

  • আপলোড সময় : শনিবার ২৫ অক্টোবর, ২০২৫ সময় : ৫:৪১ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় হাঁস ও মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নায়েব আলী প্রামাণিক তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ উপজেলার মহিষলুটি মাছের আড়ত থেকে হাঁস ও মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান মহাসড়কে উঠার সময় বনপাড়া থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ পিকআপটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায় এবং নিচে চাপা পড়ে নায়েব আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং পুলিশকে খবর দেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু ঘটনাস্থল হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাধীন, তাই তারা নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর