ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ : মোমিন মেহেদী


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

  • আপলোড সময় : সোমবার ২৭ অক্টোবর, ২০২৫ সময় : ৬:০১ পিএম

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে শেষ উপদেষ্টা পর্যন্ত সবাই ব্যর্থ। তাদের শাসনামলে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, ধর্ষণ, খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি, দখল ও চাঁদাবাজির মতো অপরাধ আরও বেড়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয় মিলনায়তনে ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোমিন মেহেদী বলেন, “অতীতের মতোই বর্তমানেও সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। সরকারে যারা ক্ষমতায় আছেন, তারা নিজেদের স্বজনদের ক্ষমতার ভাগিদার বানাচ্ছেন। ভাই, স্ত্রী, বাবা এমনকি গার্লফ্রেন্ডরাও এখন ক্ষমতার অংশীদার হচ্ছেন। এটি দেশের জন্য চরম দুঃসংবাদ।”

তিনি মেট্রোরেলের পার্টস পড়ে নিহত আবুল কালামের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তার দাবি জানান। মোমিন মেহেদী বলেন, “মাত্র পাঁচ লাখ টাকায় তার পরিবারের এক সন্তানের এক বছরের ভরণপোষণই হবে না। তাই আমি সরকারের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।”

এছাড়া তিনি নতুন টিভি লাইসেন্স প্রদান বাতিল এবং ডেঙ্গুরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের অপসারণ করে তাদের পরিবর্তে সেনাবাহিনীর দক্ষ দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

নতুনধারা চেয়ারম্যান বলেন, “দেশ আজ চরম সংকটে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীই একমাত্র ভরসা। সেনাবাহিনীর দক্ষতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে যদি এখনই দেশের সার্বিক অবস্থার উন্নয়ন না করা যায়, তাহলে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর নতুনধারার সদস্য সচিব বেগম ময়না। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহআলম আল শাওন, এবং নিপা আক্তার প্রমুখ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর