ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রামে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা


  • আপলোড সময় : সোমবার ২৭ অক্টোবর, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

ক্রীড়া ডেস্ক 

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের মিশনে নেমেছে। তবে এবার প্রতিপক্ষের পছন্দের ফরম্যাটে মাঠে নামছে টাইগাররা, তাই লড়াইটা হবে আরও কঠিন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল।

চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। তবে তার ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলি অনিক। সাম্প্রতিক সময়ের বাজে ফর্মই তার বাদ পড়ার প্রধান কারণ বলে জানা গেছে।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে আছে মাত্র দুটি দ্বিপাক্ষিক সিরিজ— ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে চলমান সিরিজ এবং আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। এই দুই সিরিজ দিয়েই টাইগাররা বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে চায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। শেষ চারটি সিরিজেই জয় পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারানোর পর এবার ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি।

🏏 বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

🌴 ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

 

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর