ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ফরিদপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


  • আপলোড সময় : সোমবার ২৭ অক্টোবর, ২০২৫ সময় : ৯:৫৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিপুর গোরস্থানের সামনে অবস্থিত নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, সহসভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

সভায় বক্তারা যুবদলের সুদীর্ঘ ইতিহাস ও অবদান তুলে ধরে বলেন, ফরিদপুরে জেলা ও মহানগর যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবদল সব সময় প্রস্তুত।

স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে গত ১৭ বছর ধরে যুবদল সংগ্রাম করে আসছে উল্লেখ করে বক্তারা বলেন, বিদেশে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের আগে বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ একাধিক মিছিল এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেয়।


এ সম্পর্কিত আরো খবর