ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে ঢাকা চাকা এসি বাস উদ্বোধনের আগেই বন্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল উপশহরের কুড়িল-বিশ্বরোড গাউছিয়া সড়কে ঢাকা চাকা এসি বাস উদ্বোধনের আগেই ভেস্তে গেছে। যাত্রী সুবিধার জন্য ঢাকা থেকে রূপগঞ্জ, নরসিংদী, আড়াইহাজার ও সোনারগাঁয়ে দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ঢাকা চাকা এসি বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়া সড়কে চলাচলরত বিআরটিসির ঠিকাদার, চালক, হেলপার, সন্ত্রাসী বাহিনী ও সিএনজির চালকরা একত্রিত হয়ে উদ্বোধনের আগেই এই বাস সেবা বন্ধ করে দিয়েছে।

কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বর্তমান ভাড়া ৬০ টাকা হলেও প্রতি স্টপেজে ২০ টাকা নেওয়া হচ্ছে। সরকারি বিধিমালা অনুযায়ী ২ টাকা ১৫ পয়সা প্রতি কিলোমিটার ভাড়া হওয়া উচিত, যা ২০ কিলোমিটারের জন্য ৪৩ টাকা হয়। তবে বিআরটিসি বাস যাত্রীদের থেকে বেশি ভাড়া নিচ্ছে, যেখানে প্রতি স্টপেজে ভাড়া নেওয়ার কথা ছিল ১০ টাকা, কিন্তু বর্তমানে ২০ টাকা আদায় করা হচ্ছে। এ অবস্থায় যাত্রী ও ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বেসরকারিভাবে ঢাকা চাকা এসি বাস নামের একটি প্রতিষ্ঠান ৬০ টাকা ভাড়া নির্ধারণ করেছিল।

তবে সরকারি পরিবহন বিআরটিসির অসাধু ঠিকাদার ও স্থানীয় মাস্তান বাহিনীর কারণে উদ্বোধনের আগেই ঢাকা চাকা এসি বাস বন্ধ হয়ে গেছে। কুড়িল-বিশ্বরোড, লীনামার্কেট, জলসিরি, কাঁচন সেতু, মায়ারবাড়ি, চাঁনটেক্সাইল, কালাদী, নলপাথর, কুশাব ও ভুলতা-গাউছিয়া সড়কে চলাচলরত বিআরটিসির ভাঙাচোরা আর্টিকুলেটর বাসে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বাস সংখ্যা যাত্রী তুলনায় কম হওয়ায় বাসে গাদাগাদি করে উঠতে হয়, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যাত্রীরা লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কুড়িল-বিশ্বরোড থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত ঢাকা চাকা এসি বাস বা অন্য যেকোনো কোম্পানির বাস চলাচলের জন্য নারায়ণগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সুদৃষ্টি কামনা করেছেন।

যাত্রী সাধারণের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাসের সেবা দ্রুত শুরু করতে হবে এবং সরকারি ও বেসরকারি বাস চলাচলে বাধা দেয়া থেকে বিরত থাকতে হবে। ভাড়া নিয়ে যাত্রীদের যে অবস্থা বিরূপ তা দ্রুত সমাধান করা প্রয়োজন। পাশাপাশি বিআরটিসির বাস সংস্কার করে যাত্রীদের আরামদায়ক পরিবহন নিশ্চিত করতে হবে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর