ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এমবিয়েন্ট ষ্টিল বিডি লিমিটেডের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে শ্রমিকরা মহাসড়কের বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে মিল কর্তৃপক্ষের পক্ষে এ মাসেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিল। তবে কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ প্রতিবাদ কর্মসূচি চালায়। তারা আরও জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন না পেলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

কারখানার মালিক আবুল কালাম বলেন, নানা প্রতিকূলতার কারণে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দিতে পারেননি। তবে আগামী সাত দিনের মধ্যে সকল বকেয়া পরিশোধের আশ্বাস দেন তিনি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর