ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে খড়কুটোর মতো ভেসে যাবে: শহিদুল ইসলাম


শহিদুল ইসলাম

  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:২০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচনকে ঘিরে বহুসংখ্যক ষড়যন্ত্র চলছে, তবে এসব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি কখনো হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাদের রাজনীতি হবে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের রাজনীতি। ভিন্ন মতাদর্শের সবাই বিএনপির কাছে নিরাপদ থাকবে এবং বিএনপি তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে।

তিনি ফরিদপুর-৪ আসনে কেন্দ্র ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নকে ঘিরে উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ র‌্যালি ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ স্মরণসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

তিনি আরো বলেন, বিএনপি দেশপ্রেমিক দলের মতো কাজ করে চলেছে এবং জনগণের স্বার্থেই কাজ করবে। নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দলের সবাই কাজ করবে।

শহিদুল ইসলাম বাবুল বলেন, "আমাদের লক্ষ্য জনগণের সেবা ও দেশের উন্নয়ন। আমরা সবাই মিলে নির্বাচনকে সফল করব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করব।" তিনি সবার প্রতি শান্তিপূর্ণ ও গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর