ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড টিকা বিতরণ


  • আপলোড সময় : বুধবার ০৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় যৌনপল্লীর মধ্যে এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ সুলতান উদ্দিন আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম চানমিয়া, স্বাস্থ্য সহকারী হাফিজা সুলতানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মোঃ মজিবর রহমান খান জুয়েল, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) শেখ রাজীব ও অন্যান্য এনজিও কর্মকর্তাবৃন্দ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে ৯ থেকে ১৫ বছর বয়সী ৩৭ হাজার ৯৯৫ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ টিকার বিতরণ ও প্রয়োগ কাজ চলমান রয়েছে।

টাইফয়েড টিকা সম্পর্কে জানানো হয় যে, এই টিকায় উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি হালাল সনদপ্রাপ্ত। এটি শিশুমনে নিরাপদ ও কার্যকরী হিসেবে স্বীকৃত। এর মাধ্যমে টাইফয়েড রোগের প্রাদুর্ভাব কমাতে এবং শিশুদের স্বাস্থ্য রক্ষা করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর