ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে রোহিঙ্গা নারীকে জন্ম সনদ দেওয়ায় প্যানেল চেয়ারম্যান বরখাস্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের কামারখন্দে রোহিঙ্গা নারী রোকেয়া বেগম (৩২) কে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ভদ্রঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুরে আলমের সই করা প্রজ্ঞাপনে গত ২০ অক্টোবর লিয়াকত আলীর বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশ্যে আসে।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক জানান, বরখাস্তের চিঠি ২০ অক্টোবর ইস্যু করা হলেও লিয়াকত আলী ৩ নভেম্বর হাতে পেয়ে দায়িত্ব ছেড়ে দেন।

অভিযোগ অস্বীকার করে লিয়াকত আলী বলেন, তার স্বাক্ষর নকল করে ওই রোহিঙ্গা নারী জন্ম সনদে স্বাক্ষর করেছে। তিনি দাবি করেন, “নাগরিকত্ব সনদটি ইউনিয়ন পরিষদের কর্তৃক প্রদত্ত, তাই ওই নারী কিভাবে এটি সংগ্রহ করেছে তা তদন্তের বিষয়।” তিনি বলেন, বিষয়টি সম্পর্কে কারণ দর্শানোর নোটিশে জবাব দেওয়া হবে।

এই ঘটনার পূর্বে ২৫ আগস্ট রোহিঙ্গা নারী রোকেয়া বেগম এবং তার স্বামী উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার সময় আটক হন। পুলিশের জিজ্ঞাসাবাদে রোকেয়া বেগম জানান, তিনি কক্সবাজারের উখিয়া টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। তার স্বামীর নাম আনিস। এই ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার পর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি সাময়িক বরখাস্ত হন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর