ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার: আটক ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদক পাচারের সময় ২৩৭ গ্রাম উচ্চমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। উদ্ধারকৃত মাদকটির আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ টাকা। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র পণ্যবাহী ট্রাকে অভিনব কৌশলে রাজশাহী থেকে ঢাকায় হেরোইনের চালান পাঠাচ্ছিল। সলঙ্গা থানার ভেংড়ী এলাকায় মহাসড়কে কৌশলগত অবস্থান নিয়ে সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের গোপন চেম্বার থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা ট্রাকচালক মোঃ রবিউল ইসলাম (৫৫) ও সহকারী মোঃ বাবুল শাহ্ (৬০)। দুজনই রাজশাহীর বাসিন্দা এবং একটি বড় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর