ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলের গোবরা বাজারে অগ্নিকাণ্ড, তিন দোকান ছাই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৫৬ পিএম

নড়াইল  প্রতিনিধি 

নড়াইল সদরের গোবরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে এবং এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। অগ্নিকাণ্ডে মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, অগ্নিকাণ্ডে মুদি ব্যবসায়ী সঞ্জয় দাস ও শৈলেন দাস, মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম এবং মিষ্টির দোকানদার আবুল বাসারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, যদিও প্রায় ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়রা মনে করছেন, দোকানে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ায় আগুন লেগে থাকতে পারে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় গোবরা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর