ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এই সমাবেশে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছারওয়ার হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক মাছুরা খানম, নারগীছ আক্তার, কামরুন্নাহার, সহকারি শিক্ষক সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র, কামাল পাশা, জিল্লুর রহমান ও আতিকুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ও সাংবাদিক রবিউল ইসলাম রবি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানানো হয়। বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

শিক্ষকদের বক্তব্য ও অভিভাবকদের অংশগ্রহণ শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


এ সম্পর্কিত আরো খবর