ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন : ফজলে এলাহী


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৩:২৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। শনিবার ( নভেম্বর) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রবাস জীবন শেষে তিনি ঢাকায় ফিরছেন। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান দেশে ফিরে থাকবেন মায়ের বাড়ির পাশের ১৯৬ নম্বর বাসায়। গুলশান এভিনিউয়ের ওই বাসায় সংস্কার কাজ প্রায় শেষের পথে। বাড়ির বাইরের প্রাচীরে নতুন রঙের পাশাপাশি বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, তারেক রহমানের অফিস হিসেবেও প্রস্তুত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। ওই কার্যালয়ের সংস্কারকাজও শেষ পর্যায়ে, পাশাপাশি সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তিনি। বিষয়ে ফজলে এলাহী আকবর বলেন, “ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেগম খালেদা জিয়ার বড় ছেলে দেশে ফিরবেন। দেশের বর্তমান পরিস্থিতি ভূ-রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও সরকারের কাছ থেকে বিশেষ সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পাওয়ার আশাবাদী আমরা।

দেশে ফেরার আগে চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও, নির্বাচনের পর সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, গত মাসেই বেগম খালেদা জিয়া তারেক রহমানের নিরাপত্তার জন্য দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগির অনুমোদন হবে বলে আশা প্রকাশ করেন ফজলে এলাহী আকবর।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনের পর ডিসেম্বর মাসেই তিনি ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর