ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা উপকূলের দুই শিশু বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রতিনিধিত্ব করবে


নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান

  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৫:২৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা উপকূল থেকে দুই শিশু প্রতিনিধি আগামী ১০-২১ নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য কপ-৩০ বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সারা বিশ্বের প্রায় ১৫০ দেশের প্রতিনিধি এই সম্মেলনে মিলিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার উপায় খুঁজবেন। ১২ হাজারেরও বেশি জলবায়ু আন্দোলনের সক্রিয় কর্মী এতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন সাতক্ষীরা উপকূলের শিশুদের কষ্ট ও বাস্তবতা তারা বিশ্বের দরবারে তুলে ধরবেন।

নওশীন ইসলাম আশাশুনির প্রতাপনগর গ্রামের মোঃ শহীদুল ইসলাম ও জেসমিন দম্পতির মেয়ে। তিনি প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি হিসেবে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘদিন কাজ করছেন।

অপর প্রতিনিধি নুর আহমেদ জিদান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তিনি কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

এই দুই কিশোর জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন সংগঠন যেমন জাগ্রত যুব সংঘ (JJS), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড DRR এবং KNH-BMZ-এর সহযোগিতায় সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা ১৪ নভেম্বর “Children in Crisis” বিষয়ে Youth Pavilion প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

নওশীন ইসলাম বলেন, “উপকূলীয় শিশুদের দুঃখ-দুর্দশা তুলে ধরব এবং ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে উন্নত দেশের নেতাদের কাছে আহ্বান জানাব।”

তিনি আরও বলেন, “আমরা শিশুরা বিশ্বের আগামী প্রজন্ম। আমাদের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া বিশ্ব নেতাদের দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাব দিনদিন প্রকট হচ্ছে। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। পড়াশোনা বন্ধ হচ্ছে, খাদ্য সংকট বাড়ছে, শিশুশ্রম ও বাল্যবিয়ে বেড়েই চলেছে।”

নুর আহমেদ জিদান বলেন, “সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠছে। এটা বাঁচা-মরার লড়াই। বিশ্ব নেতাদের সামনে আমাদের বাস্তবতা তুলে ধরব এবং দাবি জানাবো, উন্নত দেশগুলো যেন অতীতের ভুল আমাদের ওপর চাপিয়ে না দেয় এবং ক্ষতিপূরণ দেয়।”

নওশীন ইসলামের বাবা ও শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জানান, “আমার মেয়ে বিশ্ব মঞ্চে সাতক্ষীরা উপকূলের শিশুদের কথা বলবে, এটা আমার জন্য গর্বের বিষয়। তার জন্য দোয়া চাই।”

এই দুই কিশোরের অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠ আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে তারা ১১ নভেম্বর ব্রাজিলে রওনা হবেন এবং ১২-১৬ নভেম্বর সম্মেলনে অংশগ্রহণ শেষে ১৭ নভেম্বর দেশে ফিরবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর