ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৭:১০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল" স্লোগানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী ৩-০ গোলের বড় ব্যবধানে ফরিদপুরের এফসি বারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

ফাইনাল ম্যাচে চমৎকার পারফরম্যান্সে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমীর জিহাদ শেখ ম্যান অফ দ্যা ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টুর্নামেন্টের আয়োজক ছিল গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপি নেতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা প্রমুখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকগণ।

আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ হুমায়ন আহমেদ বলেন, “এই টুর্নামেন্ট সফল করতে যাদের সকলের সহযোগিতা লেগেছে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। এছাড়া বিদেশে থাকা ভাইরাও টুর্নামেন্টকে সফল করতে পাশে ছিলেন, তাদের প্রতি আমার বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা।”

ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর ও রানারআপ দলকে এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে। জানা যায়, টুর্নামেন্টটি রাজবাড়ী জেলা ও পার্শ্ববর্তী জেলার মোট ৮ টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর