ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভালুকায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ


  • আপলোড সময় : শনিবার ০৮ নভেম্বর, ২০২৫ সময় : ৭:১৩ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা, মুক্তিযোদ্ধা আবুল কালামকে অন্যায়ভাবে মামলা বিহীন গ্রেফতার এবং মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন সভাপতিত্ব করেন। সভার সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার পেছনে স্বাধীনতা বিরোধী কোনো চক্র জড়িত থাকতে পারে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমান্ডের সদস্য সচিব আলহাজ আব্দুল খালেক মন্ডল, সদস্য এমদাদুল হক, গফরগাঁও থানা কমান্ডের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, আব্দুল খালেক আকন্দ, আব্দুর রহমান খান, আব্দুস সামাদ, হারুন অর রশিদ, মোঃ হেলাল উদ্দিন ঢালী, সাইফুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের পরিবারবর্গ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর