ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে কাদের মৃধা স্মরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা


  • আপলোড সময় : রবিবার ০৯ নভেম্বর, ২০২৫ সময় : ৬:৪৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে বিখ্যাত লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ এ লাঠি খেলার আয়োজন করে স্হানীয় জনসাধারণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাঠি খেলার উদ্ধোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্হানীয় বাসিন্দা মোঃ জামাল মুন্সি, মোঃ হান্নান মোল্লা ও হেলাল মোল্লা। দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা খেলায় সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন প্রবীণ লাঠিয়াল  মোঃ হামেদ মৃধা। তিনি জানান, ১৯৬১ সাল হতে বিগত ৬৪ বছর ধরে এখানে এ ঐতিহ্যবাহী লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ অঞ্চলের খ্যাতিমান লাঠিয়াল আঃ কাদের মৃধা স্মরণে এলাকাবাসী দলমত নির্বিশেষে খেলাটির আয়োজন করে থাকেন। হাজার হাজার নারী-পুরুষ  এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন।

খেলায় বিভিন্ন এলাকা হতে এসে লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলার নানা কসরত প্রদর্শন করেন। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগান। বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী,পুরুষ ও শিশু দর্শক মনোরম এ খেলা উপভোগ করেন। 

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম,  গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, বিএনপি নেতা ডাঃ আবুল হোসেন,  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর