ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের চার প্রশ্নে ‘না’ বলার সুযোগ কোথায়: রিজভী


  • আপলোড সময় : শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৩৪ পিএম

অনলাইন রিপোর্টার

গণভোটের চারটি প্রশ্নের যেকোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে জনগণের ‘না’ বলার সুযোগ কোথায়—এ প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণভোটের প্রশ্নমালায় মতভেদের স্পষ্ট সুযোগ না থাকায় জনগণ তাদের অবস্থান জানাতে পারবে না। গোঁজামিল দিয়ে কোনো ব্যবস্থা টেকসই হয় না। যদি ৯০ ভাগ মানুষ বুঝতেই না পারে গণভোটের উদ্দেশ্য কী, তাহলে দেশের মানুষ সেই অজ্ঞাত অবস্থাতেই থেকে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। রিজভী মনে করেন, সাধারণ মানুষের বোধগম্যতার সঙ্গে মিল রেখে গণভোটের প্রশ্নমালা তৈরি করা জরুরি। তার মতে, গণভোটের চারটি প্রশ্নেই ‘না’ অপশন নেই এবং যারা একমত নন, তাদের মত কীভাবে প্রতিফলিত হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যাও নেই।

রিজভী বলেন, সারাদেশে বহু মানুষ নানা দুর্ভোগে ভুগছে, কিন্তু এসব লাঘবে রাষ্ট্রের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। স্বাধীনতার পর থেকেই জনগণের সেবামূলক কাজে রাষ্ট্রের যথাযথ দায়িত্ববোধের অভাব ছিল বলেও তিনি অভিযোগ করেন। তিনি মনে করেন, রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত গণভোট বা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক না করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা।

জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, বিএনপি জুলাই সনদের পক্ষে। তবে এটি জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। আরও স্পষ্ট করে এবং যথাযথ ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

ভারত থেকে বিপুল অর্থ এনে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ—এমন অভিযোগও করেন তিনি। রিজভীর দাবি, তারা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। শেখ হাসিনার বিচার আদালতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, মানুষ হত্যার সুষ্ঠু বিচার জনগণের দাবি।

রিজভী অভিযোগ করেন, দেশের পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাচ্ছে এবং একটি চক্র এ পরিস্থিতিকে আরও জটিল করার চেষ্টা করছে। তিনি বলেন, পতিত স্বৈরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে। ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানো থেকে শুরু করে নানা সহিংসতা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডকে তিনি আওয়ামী সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন।

তার অভিযোগ, সরকার ক্ষমতায় আসার শুরুতেই ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে দিতে পারলে বর্তমান পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরও দাবি করেন, জনগণের ওপর চাপ তৈরি করে ক্ষমতায় টিকে থাকার এই সংস্কৃতি টেকসই নয়। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর