ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার : আরএমপি কমিশনারকে তলব


রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত

  • আপলোড সময় : শনিবার ১৫ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৪৫ পিএম

বিচারকের ছেলে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় আটক অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে প্রচারের বিষয়টি আদালতের নজরে আসে। এ কারণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারকে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার (১৫ নভেম্বর) সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ এই আদেশ দেন। কমিশনারকে আগামী ১৯ নভেম্বর সরাসরি উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম।

আদালতের আদেশে বলা হয়েছে, গেল ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের রাজপাড়া থানা এলাকার ডাবতলায় ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। ঘটনার পরপরই পুলিশ লিমন মিয়াকে আটক করে এবং চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্য প্রদান করছেন, যেখানে তিনি ভুক্তভোগী পক্ষকে দোষারোপ করেন। আদালত উল্লেখ করে, এ ধরনের বক্তব্য প্রচার সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী, বিশেষ করে আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র (৩৯ বিএলডি ৪৭০) মামলায় দেওয়া রায়ের আলোকে এটি আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।

আদালত আরও জানায়, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কোনো আসামিকে মিডিয়ার সামনে এনে বক্তব্য দিতে দেওয়া আইনের লঙ্ঘন এবং তদন্তকে প্রভাবিত করতে পারে। তাই কেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে মিস কেস খোলা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

এর আগে ১৪ নভেম্বর বিকেলে বিচারক আব্দুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়া এলাকার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে লিমন মিয়াকে (৩৫)। হত্যাকাণ্ডের দিনই পুলিশ তাকে আটক করে।

১৪ নভেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাওসিফ রহমান সুমনের (১৯) ময়নাতদন্ত সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে দাফনের জন্য পরিবার জামালপুরে নিয়ে যায়।

১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসময় লিমন মিয়া ও তাসমিন নাহার লুসী উভয়েই আহত হন। তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও আদালতের নির্দেশ মতে তদন্ত চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর