বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়ত পরিষদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে। তিনি জানান, “যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না— এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিটি সংসদে উপস্থাপন করে আলোচনা করা হবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত। মুসলিমরা বিশ্বাস করে— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা পরে নিজেকে নবী দাবি করে, তারা ইসলামের মূল বিশ্বাসের বাইরে পড়ে যায়।
তিনি বলেন, “আমরা আখেরি নবীর প্রতি ঈমান এনেছি বলেই মুসলিম পরিচয় ধারণ করি। এই পরিচয় রক্ষায় মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” বক্তৃতায় তিনি আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে বলেন— মিল্লাতের ঐক্য থাকলে কেউ মুসলমানদের পরাজিত করতে পারবে না।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসলিম জনতা অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা অংশ নেন। বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।
মহাসম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুয়তের বিশ্বাস রক্ষায় মুসলিম সমাজকে সতর্ক থাকতে হবে। কাদিয়ানিদের বিষয়ে আইনগত অবস্থান স্পষ্ট করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। তারা জানান, এই দাবি দেশের লাখো মুসলমানের দাবি এবং তা দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
সম্মেলনে বিএনপির নেতার বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। তার বক্তব্যে স্পষ্ট হয়, ধর্মীয় বিশ্বাস ও জাতীয় পরিচয় রক্ষায় বিএনপি তাদের অবস্থান সুদৃঢ় করতে চায়। মহাসম্মেলনে উপস্থিত জনতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং খতমে নবুওয়তের দাবিগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়ত পরিষদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে। তিনি জানান, “যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না— এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিটি সংসদে উপস্থাপন করে আলোচনা করা হবে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রহমত। মুসলিমরা বিশ্বাস করে— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা পরে নিজেকে নবী দাবি করে, তারা ইসলামের মূল বিশ্বাসের বাইরে পড়ে যায়।
তিনি বলেন, “আমরা আখেরি নবীর প্রতি ঈমান এনেছি বলেই মুসলিম পরিচয় ধারণ করি। এই পরিচয় রক্ষায় মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” বক্তৃতায় তিনি আল্লামা ইকবালের উদ্ধৃতি দিয়ে বলেন— মিল্লাতের ঐক্য থাকলে কেউ মুসলমানদের পরাজিত করতে পারবে না।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসলিম জনতা অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা অংশ নেন। বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।
মহাসম্মেলনে বক্তারা বলেন, খতমে নবুয়তের বিশ্বাস রক্ষায় মুসলিম সমাজকে সতর্ক থাকতে হবে। কাদিয়ানিদের বিষয়ে আইনগত অবস্থান স্পষ্ট করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। তারা জানান, এই দাবি দেশের লাখো মুসলমানের দাবি এবং তা দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
সম্মেলনে বিএনপির নেতার বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। তার বক্তব্যে স্পষ্ট হয়, ধর্মীয় বিশ্বাস ও জাতীয় পরিচয় রক্ষায় বিএনপি তাদের অবস্থান সুদৃঢ় করতে চায়। মহাসম্মেলনে উপস্থিত জনতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং খতমে নবুওয়তের দাবিগুলো বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর