কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীর আচমিতা ইউনিয়নের চারিপাড়া পূর্বচর আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসায় ১৫ নভেম্বর শনিবার সকালে এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রহমত আলী আকন্দ, মাদ্রাসার সাবেক সভাপতি সালাউদ্দিন নবাব, শিক্ষানুরাগী মাহতাব উদ্দিন মাস্টার, আব্দুল মোতালিব মাস্টার, সমাজসেবক ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির, জালাল উদ্দিন প্রমুখ।
অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার উন্নয়নের মূল চাবিকাঠি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”
সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অভিভাবকরা এ ধরনের ফলপ্রসূ আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
আকাশজমিন / আরআর