ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

  • আপলোড সময় : সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের আয়োজন করা ‘বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ’ শীর্ষক সেমিনারের শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ন্যায়বিচারের মাইলফলক। যদিও সাজা অপরাধের তুলনায় যথেষ্ট নাও হতে পারে, তবুও এটি ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তি যেন ফ্যাসিস্ট, স্বৈরাচারী বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক, তারা একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। আগামীদিনেও অন্য মামলা রয়েছে যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে গুম, খুন এবং বৈষম্যের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দায় ছিল শেখ হাসিনার। এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়, তবে সামনের দিনের জন্য এটি একটি শক্তিশালী শিক্ষা। তিনি বলেন, “আমরা চাই ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে, নিজেরা ফ্যাসিস্ট না হয় এবং কেউ যেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে। এই রায় ভবিষ্যতের জন্য সেই শিক্ষা।


বিএনপির এই নেতা বলেন, এ রায়ের মাধ্যমে দেশের মানুষের কাছে পরিষ্কার বার্তা গেছে যে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর