রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের টানা দুই দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের সুলপিনা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা তারেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আকাশজমিন / আর