ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় কোস্ট গার্ডের অভিযানে ৭৯ বাংলাদেশি জেলে আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ নভেম্বর, ২০২৫ সময় : ৬:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কোস্ট গার্ড পশ্চিমবঙ্গের বিশেষ অর্থনৈতিক জোনে (ইইজেড) মাছ শিকার করার অভিযোগে তিনটি নৌকা এবং ৭৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। ভারতীয় কোস্ট গার্ডের এই অভিযান ১৫ ও ১৬ নভেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমায় নজরদারি চালানোর সময় পরিচালিত হয়।

ভারতের কোস্ট গার্ডের দাবি, আটক হওয়া বাংলাদেশি জেলেরা ভারতের জলসীমার অভ্যন্তরে মাছ শিকার করছিলেন এবং তাদের কাছে বৈধ অনুমতিপত্র ছিল না। আটককৃত নৌকাগুলো থেকে মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটককৃত জেলেদের ফ্রাজেরগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশি জেলেদের ব্যাপকভাবে ভারতের কোস্ট গার্ড আটক করে থাকে। এমনকি একাধিকবার বাংলাদেশের সীমান্ত জলসীমার ভেতর থেকেও জেলেদের আটক করার ঘটনা ঘটেছে।

এর আগে, গত ২৩ অক্টোবর মোংলা সমুদ্রবন্দরের কাছে গভীর সাগর থেকে ভারতীয় জেলেদের একটি ট্রলার আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারে ৯ জন ভারতীয় জেলে ছিলেন, যারা ভারতের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনীর এফবি এনি নামক জাহাজটি ভারতীয় ট্রলারটিকে আটক করে।

দুই দেশের মধ্যে মাছ ধরার এসব সমস্যার পেছনে জলসীমা সংক্রান্ত বিবাদ এবং স্থানীয় জেলেদের জীবিকার চাপ রয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে এসব ঘটনা সমাধানের পথও অব্যাহত রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর