ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রেকর্ড গড়ে দশমবার মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫ সময় : ৫:১৫ পিএম

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে দেশের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এতবার দায়িত্ব গ্রহণ করেননি।

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অর্জন শুধু বিহার নয়, গোটা দেশের রাজনীতিতে নীতিশ কুমারের প্রভাব ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। তিনি দীর্ঘদিন ধরে বিহারের রাজনীতিতে স্থিতিশীলতা, জোটধর্মী শাসনব্যবস্থা ও প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। নতুন মেয়াদে তার সরকার সাংবিধানিক মেয়াদ অনুযায়ী পূর্ণ পাঁচ বছর দায়িত্ব পালন করলে সবচেয়ে দীর্ঘসময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও তার দখলে যাবে।

বিহারের রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে নীতিশ কুমারসহ মোট ৩০ জন মন্ত্রী শপথ নেন। এর মধ্যে ১৬ জন বিজেপির এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ পেয়েছে ১৪টি মন্ত্রণালয়, যার মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরও রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

বিহারের বিধানসভায় মোট আসনসংখ্যা ২৪৩টি। গত ৬ এবং ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬৭ শতাংশ ভোট পড়ে। নির্বাচন কমিশনের তথ্যে জানা যায়, ২৪২টি আসনের ফলাফলে দেখা যায়, বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট ২০২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস–রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জয় পেয়েছে ৩৫টি আসনে।

এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক বিজেপি এককভাবে ৮৯টি আসন পায়, আর জেডিইউ জয়ী হয় ৮৫টি আসনে। এছাড়া চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি ৫টি আসনে জয় পায়। রাজনৈতিক কাঠামো বিবেচনায় দেখা যাচ্ছে, নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট আগামী পাঁচ বছর বিহার শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন, আইনশৃঙ্খলা স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির পুনরুজ্জীবন—এগুলোই নীতিশ কুমারের আগামী মেয়াদের প্রধান অঙ্গীকার হতে পারে। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিহারের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর