ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় বড় হামলা, নিহত ২৮


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ নভেম্বর, ২০২৫ সময় : ৯:৫৮ পিএম

চলমান যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে অন্তত ২৮ জন নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আইডিএফের বোমা আঘাতে তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। পাশাপাশি গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় শুজাইয়া এবং জয়তুনে একটি করে ভবন লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়।

একটি ভবনে এক পরিবারের বাবা, মা ও তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা ভীত ও আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন, কারণ চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

অপরদিকে আইডিএফ জানিয়েছে, তাদের হামলা হামাসের লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল এবং এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি। আইডিএফ দাবি করেছে, গাজার খান ইউনিস ও গাজা সিটিতে হামাস সংশ্লিষ্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইডিএফের এক কর্মকর্তা বলেন, “যুদ্ধবিরতির একটি শর্ত ছিল হামাসকে নিরস্ত্রিকরণ করা, সেই শর্ত মেনে এই অভিযান পরিচালিত হয়েছে।”

তবে হামাস বলেছে, ইসরায়েলের দাবি ন্যায্যতা প্রতিষ্ঠায় করা খোঁড়া যুক্তি, এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং এটি গাজায় গণহত্যা চালানোর প্রস্তুতি।

গত ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাস উভয়ের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ৪০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী প্রায় ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।


এ সম্পর্কিত আরো খবর