ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কিশোরগঞ্জে ছেঁড়া বৈদ্যুতিক তারে দুই ভাইয়ের মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২২ নভেম্বর, ২০২৫ সময় : ৭:৪২ পিএম

কিশোরগঞ্জ ব্যুরো 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে ছেঁড়া বৈদ্যুতিক তারে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন ওই গ্রামের কৃষক নুরু খান (৬০) ও তার ছোট ভাই ফজলু খান (৫৫), হাসেন উদ্দিনের ছেলে। খবর পাওয়া গেছে, বড় ভাই নুরু খান সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই ফজলু খানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। স্থানীয়রা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদ্যুতের তারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানাচ্ছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর