ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ২৩ নভেম্বর, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার (২১ নভেম্বর) ভোররাত ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের ছেলে। তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউছুপ স্যারের পরিবার সদস্য। নিহত আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। পরিবারের দুই সদস্যের এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝেও শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তার ভাতিজা আবিদুল হাসানকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। চমেকে চিকিৎসা শেষে তারা সিএনজি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে মিস্ত্রি ঘাটা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটোরিকশা (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইফতেখার রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আবিদুল হাসানকে চমেকে নেওয়ার পথেই তিনি প্রাণ হারান।

দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা সহযাত্রী রাশেদ চৌধুরী মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের সদস্য, আত্নীয়-স্বজনসহ পরিচিতজনেরা হাসপাতালে ভিড় করেন।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ ও অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হবে।

এমন আকস্মিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যানবাহনের বেপরোয়া গতি ও রাতের অপ্রস্তুত সড়ক পরিবেশকে অনেকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন। তবে চূড়ান্ত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর