ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু ২০২৬ সালের সিভিল ডিফেন্স গাইডলাইন প্রকাশ করল ইরান সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি অটোরিকশা বন্ধ নয়, অবৈধ চার্জিং পয়েন্টে চলবে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি

আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৭:০২ পিএম

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার জানিয়েছেন, তার দেশ কখনোই হঠাৎ বা ঘোষণা ছাড়া কোনো হামলা চালায় না। যখনই সামরিক অভিযান পরিচালিত হয়, তা প্রকাশ্যভাবে ঘোষণা করা হয়।

এই মন্তব্য আসে কয়েক ঘণ্টা পর, যখন আফগান তালেবান অভিযোগ তোলে যে পাকিস্তান তাদের দেশে রাতে হামলা চালিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল চৌধুরী সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পাকিস্তান যখনই কাউকে আক্রমণ করে, তা ঘোষণা করেই করে।’ তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না।

জেনারেল চৌধুরী বলেন, পাকিস্তানের দৃষ্টিতে ভালো বা খারাপ তালেবানের কোনো পার্থক্য নেই। তিনি আরো মন্তব্য করেন, সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, তালেবান সরকারকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাতে তারা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে কাজ করতে পারে, অ-রাষ্ট্রীয় সত্তা হিসেবে নয়। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকার আর কতদিন চলবে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের এসব বক্তব্য নতুন আলোচনার সৃষ্টি করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর