ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন

নারী উদ্যোক্তাদের হাতের তৈরি বাহারি পিঠা প্রদর্শন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৩২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তর অফিসের সামনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার স্টল সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি পিঠার মধ্যে ছিল বাহারি ও সুস্বাদু পিঠা। এছাড়াও ঘি, পায়েশ ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “নারী উদ্যোক্তারা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা আজ যে সকল পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছেন তা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট। পরবর্তীতে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।”

প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন। পিঠা উৎসবের মাধ্যমে স্থানীয় নারী উদ্যোক্তাদের কুশলতা ও উদ্যোগের প্রশংসা করা হয় এবং স্থানীয় হস্তশিল্প ও খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর