মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মাইলোড়া খেলার মাঠে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভা ও পশু-পাখি প্রদর্শনী আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনের প্রধান অংশীদার ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী।
প্রদর্শনীতে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ।