গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্ব এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. সরোয়ার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন,“দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশীয় গবাদিপশুর উন্নত লালন-পালন প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ খাতের উন্নয়নে সরকারি সেবা, টিকা কার্যক্রম, আধুনিক পশুপালন পদ্ধতি এবং উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা আরও জোরদার করা হবে। গোয়ালন্দের মানুষ যাতে বিনামূল্যে ভেটেরিনারি সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
পরে ৩২টি স্টলে বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখির প্রদর্শনী প্রদর্শন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক বিতরণ এবং ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
অংশগ্রহণকারীদের মধ্যে খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। তিনি আরো জানান, অংশ গ্রহণকারী সকলকেই শান্তনা পুরষ্কার দেওয়া হবে।
আকাশজমিন / আরআর