ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪৫ দোকান ভষ্মিভূত


  • আপলোড সময় : বুধবার ২৬ নভেম্বর, ২০২৫ সময় : ৮:৪৭ পিএম

 নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলা সদরের মহিউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৮ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন মার্কেটের কাপড় পট্টির বেশিরভাগ দোকান বন্ধ ছিল। হঠাৎ একটি দোকানে আগুনের ধোঁয়া দেখা দেয়। মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। দেড় ঘণ্টার অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, রাজলক্ষ্মী বস্ত্রালয়, মধুয়াখালী বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়, মনমোহন বস্ত্রালয়সহ ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে উচিতপুর গ্রামের ছানা মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মদন উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফে০ন্সের স্টেশন অফিসার জমিয়ত আলী বলেন, আগুন লাগার কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেরও কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আদিলুজ্জামান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দিয়েছি। তাদের জন্য আর্থিক সহায়তা চেয়ে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করব।’ জানা গেছে, ওই মার্কেটে ৫ শতাধিক দোকান রয়েছে। 

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর