ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল সেন্ট ভিনসেন্ট


  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৩:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিন্সে ২৪ বছরের দীর্ঘ রাজনৈতিক আধিপত্য শেষ হয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি নেতা রাফ গনসালভেসের সরকারকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন গডউইন ফ্রাইডে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র গনসালভেস ২০০১ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তবে তার দল ইউনিটি লেবার পার্টি এবার ১৫টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। অন্যদিকে, গডউইনের নিউ ডেমোক্রেটিক পার্টি বাকি ১৪টি আসনে জয়লাভ করে পর্যটন-নির্ভর এই ছোট দ্বীপরাষ্ট্রে (জনসংখ্যা প্রায় ১ লাখ) ব্যাপক বিজয় নিশ্চিত করেছে।
ইতিহাসবিদ হিসেবে পরিচিত ৬৬ বছর বয়সি গডউইন নির্বাচনের সময় নতুন মায়েদের আর্থিক সহায়তা, চাকরিচ্যুতদের জন্য কর্মসংস্থান এবং ছোট ব্যবসার জন্য সমর্থনসহ জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে জনগণের মন জয় করেন।


ক্ষমতা গ্রহণের পর গডউইন বলেন, ‘আমি জানি আমরা একটি দরিদ্র দেশ, কিন্তু আমাদের যা আছে, তা দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি।’ তিনি সবাইকে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এ নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছে। যুক্তরাষ্ট্র মাদক চোরাচালান রোধের অজুহাতে এই অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তবে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ওয়াশিংটন মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে।


সাবেক প্রধানমন্ত্রী গনসালভেস আঞ্চলিক সংস্থাগুলোতে নিয়মিতভাবে মাদুরোকে সমর্থন করতেন। ২০২৩ সালে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলির মধ্যে বিরোধপূর্ণ এসকুইবো অঞ্চল নিয়ে উত্তেজনা চলাকালীন তিনি একটি শীর্ষ সম্মেলনের আয়োজনও করেছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর