ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

অস্বাভাবিক অসুস্থতার শিকার খালেদা জিয়া-মির্জা আব্বাস


মির্জা আব্বাস

  • আপলোড সময় : শনিবার ২৯ নভেম্বর, ২০২৫ সময় : ৪:১৯ পিএম

অনলাইন রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আজকের অসুস্থতা কোনোভাবেই স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি দাবি করেন, একটি অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েই খালেদা জিয়া আজ এমন অসুস্থ অবস্থায় পৌঁছেছেন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার জীবন নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। মির্জা আব্বাস বলেন, “আমি সবসময় কারা কর্মকর্তাদের ব্যাপারে সতর্ক থেকেছি। কারণ, কারাগারে স্লো পয়জন দেওয়ার ঘটনা নতুন নয়। একজন ভারতীয় সাংবাদিক ঢাকায় এসে আমাকে বলেছিলেন—আমরা যার জন্য আন্দোলন করছি, তিনি নাকি দু’বছরের বেশি বাঁচবেন না। আমি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওভাবেই ডিজাইন করা আছে।’ অর্থাৎ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন।”

মির্জা আব্বাস আরও বলেন, “গতকাল রাত একটার দিকে আমি ব্যক্তিগতভাবে নেত্রীকে দেখতে গিয়েছিলাম। প্রায় এক ঘণ্টা তার পাশে ছিলাম। আজ জানতে পেরেছি তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আজ যারা দেশের বাইরে বসে চক্রান্ত করছে, তারা এই দেশ দীর্ঘ সময় দখল করে রেখেছিল। তারা দেশটাকে শেষ করে দিয়ে গেছে। এখন বিদেশে বসে বলছে—আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। কিন্তু আপনারা বিএনপিকে ছাড়াই নির্বাচনি আয়োজন করেছেন। তাহলে বাংলাদেশে নির্বাচন হবেই—এখনই হবে, আগামী ফেব্রুয়ারিতেই হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।

রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রামের এম হায়দার আলী। দ্বিতীয় হন ঢাকার শামসুল হক রিপন এবং তৃতীয় স্থান অর্জন করেন চট্টগ্রামের এম রাশেদ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর