ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভা


  • আপলোড সময় : রবিবার ৩০ নভেম্বর, ২০২৫ সময় : ৮:২০ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় এলাকায় মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইয়ের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা এবং গাগলাজুর নৌঘাটকে কেন্দ্র করে সম্প্রতি সংঘটিত সংঘর্ষসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

সাংবাদিকরা এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, "উত্থাপিত সব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।" তিনি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরসমূহ একত্রিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে মনোনিবেশ করে।


এ সম্পর্কিত আরো খবর