ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’: আজম খান


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:২২ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ আছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, গতকাল গভীর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে গেছে এবং তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, “গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে।” তিনি আরও বলেন, “বলার মতো কোনো কন্ডিশনে তিনি এখনও আসেন নাই। জাতির কাছে দোয়া চাই, ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

আজম খান জানান, খালেদা জিয়া বর্তমানে এমন এক ডিপ কন্ডিশনে আছেন, যার বিস্তারিত ব্যাখ্যা তিনি দিতে চান না। “বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। আমি ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না। এটুকু বলতে চাই, উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। আপনারা ভেন্টিলেশন বলতে পারেন, বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন বলতে পারেন।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চীনের ডাক্তাররা যুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা।”


বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের এই যৌথ প্রচেষ্টা এখন খালেদা জিয়ার জীবন রক্ষার সবচেয়ে বড় ভরসা। তিনি বলেন, “এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহর কাছে একমাত্র কামনা।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দলের নেতারা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দলের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। কিন্তু আইনি জটিলতার কারণে সে অনুমতি এখনো মেলেনি। দলের নেতারা বলছেন, প্রতিদিনই তার শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং বেশিরভাগ সময়ই তা খারাপের দিকেই যাচ্ছে।

আজকের ব্রিফিংকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতা–কর্মীদের ভিড় দেখা যায়। তারা দলীয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনার আয়োজন করেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং দেশের বহু মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব। তার অসুস্থতার খবর সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।

আজম খান তার বক্তব্যে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো দোয়া। আমরা যেন সবাই ম্যাডামের জন্য দোয়া করি। তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর